Thursday, September 20, 2018

Amar Katha: Souradip Chakraborty


আমার কথা
অনুলিখন – অনিন্দিতা চক্রবর্তী

আমি রেমো । আমার আরেকটা নাম আছে -  সৌরদীপ । তবে সবাই আমায় রেমো বলেই ডাকতে পছন্দ করে ।আমি রাজপুরে থাকি । মা-বাবা, ঠাকুমা, মনু  দাদু এদের নিয়ে আমার পরিবার ।

আমি এবার আমার নিজের সম্বন্ধে কিছু কথা বলব । জন্ম থেকেই আমি শুনতে পাই না । মা বলে, আমার যখন ১১ মাস বয়স তখন জানতে পেরেছিল এই অসুবিধার কথা । বাবা-মা আমার এই অসুবিধাকে মেনে নিয়ে আমাকে কিভাবে কথা বলা ও ভাষা শেখানো যায় তার জন্য বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য যায়। আমার যখন প্রায় দু বছর বয়স তখন থেকে কানে মেশিন পরি । সেই সময় আমি ব্যান্ডেলে প্রতিবন্ধী কল্যান কেন্দ্র (পি.কে.কে) তে যাই । ওখানের দিদি –দাদাদের সাহায্যে ধীরে ধীরে আমি কথা বলতে শিখি । নির্দিষ্ট সময়ে সাধারণ স্কুলে পরা-লেখা শুরু করি । চার বছর বয়স থেকে ছবি আঁকার প্রতি আমার আগ্রহ তৈরি হয় । বিশেষ করে কার্টুন আঁকতে খুব ভালবাসতাম । আমার এই আগ্রহকে আরও উৎসাহ দিত আমার মা । একদিন পড়াতে বসে আমার খাতার এক কোণে একটা রেখা টেনেছিল আমি তৎক্ষণাৎ ওই রেখা থেকেই একটা ছবি এঁকে ফেলি । মা খুব অবাক হয়ে আরও বিভিন্ন রকম রেখা টেনে নিয়ে দেখল আমি একই ভাবে নিমেষের মধ্যে সেগুলো থেকে ছবি এঁকে ফেলছি । তারপর থেকে আমি যাতে আরও ছবি আঁকতে উৎসাহ পাই, মা আমায় সাহায্য করে চলেছে । যত বড় হতে থাকি, আমার মধ্যে একটা ইচ্ছা তৈরি হতে থাকে – একজন বড় শিল্পী হয়ে ওঠার ইচ্ছা ।

লক্ষ্যে পৌছনোর জন্য এগোতে লাগলাম কিন্তু যখন আমার বারো বছর বয়স সব কিছু ওলট পালট হয়ে গেল । এমন একটা অসুখ আমার শরীরে দানা বাঁধল সেই থেকে আমার জীবন প্রায় থমকে গিয়েছে । অসুখটার নাম মিনিয়ারস । ২০০৭ সাল থেকে প্রায় সব সময় বিছানায় শুয়ে থাকি । খুব মাথা ঘোরে, হাঁটা চলা করতে পারি না ।বাবা-মা আমায় সুস্থ করে তোলার জন্য দেশের বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করেও আজও আমি সুস্থ হয়ে উঠতে পারি নি । তবু আমার স্বপ্ন দেখা থেমে থাকেনি । আর্ট কলেজে যেতেই হবে আমায়, তাই মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করার জন্য খুব চেষ্টা করছি । ছবি আঁকাও থেমে থাকে নি । যে সময় ভাল থাকি, আমি ছবি আঁকি । রৌদ্র দাদা আমার গুরু । সে আমার ভুল গুলো ধরিয়ে দেয় আর আমার মনি দাদুও আমায় সাহায্য করে । বাবা-মা সব সময় আমাকে মনের জোর দিয়ে চলেছে । অন্বেশার সবাই, আমার বন্ধুরা পাশে থেকে আমায় উৎসাহ দিয়ে চলেছে । পারতেই হবে আমাকে । খুব ইচ্ছে করে আমার বন্ধুদের মত আমিও ছুটে বেড়াই , মন যা চায় তাই করি, কিন্তু পারি না । হিয়ারিং এডও পরতে পারি না আর । কোন শব্দ আর শুনতে পাই না আমি । যখনই স্বাভাবিক জীবনে ফিরতে চাই , তখনই আবার অসুস্থ হয়ে পড়ি । এরই মধ্যে “বিড়লা একাডেমীতে” আর্টে ডিপ্লোমা কোর্সে ভরতি হয়েছি । কিন্তু শারীরিক কারণে নিয়মিত যেতে পারি নি । এই অসুখটা পুরোপুরি সারে না আমি জানি । মা আমাকে সব বুঝিয়ে বলেছে । এই  অসুবিধা গুলো সারাজীবন আমার সাথেই থাকবে । তবুও আমি থেমে থাকব না । যা হবে দেখা যাবে । আমায় বড় শিল্পী হতেই হবে । সব বাধা আমি অতিক্রম করতে পারবই । তোমরা সবাই আমার পাশে থাকো আমার স্বপ্ন পূরণ হবেই হবে ।

সুত্র : অন্বেষণ ২০১৫




Monday, July 23, 2018

Anwesha participated in the FCEI International Conference in Austria

Anwesha in Austria




The 4th International Family-Centred Early Intervention (FCEI) Congress took place in Bad Ischl, Austria, June 13-16, 2018. The theme of the FCEI 2018 was "Principles into Practice".This conference was designed to bring professionals from all aspects of the field and parent leaders and deaf leaders together for information-sharing and networking. Ms. Snigdha Sarkar, President, Anwesha Kolkata was invited as one of the speakers in the conference. She delivered her speech on "Family-Provider partnership can transform recipients into providers". Ms. Susmita Das, Vice President and Ms. Anindita Chakraborty, Member also joined with her.
Snigdha Sarkar, President - Anwesha responds to questions on her team's visit to the FCEI International Conference in Austria.

1. What are your TOP THREE takeaways from the FCEI International Conference?

  1. Our belief that newborn hearing screening, early detection and early intervention is key to development of children who are deaf or hard of hearing was reinforced in the conference. Many countries are already practising it, though we still have a long way to go.
  2. It is more important to have a language to communicate than its mode. When we focus on how my deaf child is communicating; by speaking or using signs, we tend to overlook the language part of communication. The acute difficulty a deaf child faces is language deprivation; we remain oblivious to it and struggle with mode.

  1. Countries that are doing brilliant work with deaf children and their families did not achieve it in a day. Resilience and consistent effort will help us achieve it too.


2. How does Anwesha fit into this program?

We learnt about the FCEI conference through a friend working in an international organisation. An abstract was sent and we were accepted.

We have been active participants in every conference, since 2014. Our role goes beyond speakers or presenters, we also participate as parent leaders sharing our experiences, achievements as well as challenges. We have now become part of an extended advisory group of FCEI.

Through the conference we came in contact with GPODHH – Global Coalition of Parents of children who are Deaf or Hard of Hearing. This was an excellent connection helping Anwesha broaden its perspectives and getting to know parent groups across the world. Anwesha is a core member of GPODHH. Anwesha is listed in the website of GPODHH as well as FCEI. The homepage of GPODHH website pictures children and parents of Anwesha.


3. Share a powerful statement from the sessions that left you motivated, and why...

A powerful statement from the sessions that left me motivated was –

“Mode of communication should not be fixed for life time but should be flexible.”
We need to resolve the conflict between oral and manual communication. We need to embrace the truth that they are not in conflict with each other but are conducive to each other. Once we resolve this conflict we will be able to focus on language learning aspects of deaf children, foundation of all learning.

Friday, May 25, 2018

Pratidhwani WB: Celebration of 3rd Foundation Day

“3rd FOUNDATION DAY” was celebrated by Pratidhwani WB - a state level federation of parents groups of children and persons with deafness across West Bengal on 10th May, Thursday, 2018 at Seva Kendra Sealdah, Kolkata.  64 persons including the guests and members from fourteen groups participated at the programme.

We gathered in the premise at 10.30 a.m. Post completion of registration and tea, we moved to Naronha hall to be part of the inaugural session. Ms Ankita Dewanji delivered the welcome speech. She requested the following eminent guests to come on the stage and take their seats. The guests were Mr.Gautam Chaudhuri, SANCHAR AROD and Ms.Snigdha Sarkar, President (Anwesha Kolkata) and Secretary ( Pratidhwani WB).

Ms Sarkar, a parent and a young deaf child started the programme by lighting the floated candles in a pot filled with water and flower petals to pay a tribute to Late Mr Sumanta Sen Roy popularly known as Monon Da. Mr Roy was a member of advisory committee of Pratidhwani WB and expired on 5th May 2018. Then, the main session began as Ms Snigdha Sarkar Secretary Pratidhwani WB set the ground for the day’s discussion.

The second part of the inaugural programme was felicitation of an individual parent who participated most consistently at the parents training programme during the year 2017-2018 run by Pratidhwani WB. Ms Moumita Chakroborty of Samadhan awarded as the best trainee parent. Ms.Sarkar requested Mr Gautam Chaudhuri to explain the Rights of Persons with Disability Act ( RPWD Act) 2016 in a lucid manner.

He highlighted the following things during his speech.

              1. Categorization of People with Disabilities :
Ø  “Person with benchmark disability” means a person with not less than forty per cent. of a specified disability.
Ø   “Person with disability” means a person with long-term physical, mental, intellectual or sensory impairment which, in interaction with barriers, hinders his full and effective participation in society equally with others; and
Ø  “Person with disability having high support needs” means a person with benchmark disability certified under clause (a) of sub-section (2) of section 58 who needs high support.

2. Emphasized on the important terminology in chapter 1 of the act like Inclusion, Equal Opportunity, Non-Discrimination, Establishment, Rehabilitation, Universal Design, Accessibility etc.
·        
       3. In the second chapter of the act, it has been said that the appropriate government shall ensure that the persons with disabilities enjoy the right to equality, life with dignity and respect for his or her integrity equally with others. It also gave due importance on various things like depriving of personal liberty, ensuring the reasonable accommodation, protect persons with disabilities from all forms of abuse, violence and exploitation and to prevent the same, legal aid/facility, accessible electoral participation, limited guardianship etc.
·         
   4. Education, Skill/Employment enhancement, social security, health rehabilitation, issue of disability certificates- were discussed in brief.

There was a short break for the lunch at 1.35 p.m. for half an hour after which the session resumed. Mr. Chaudhuri was felicitated by a young deaf adult. "Manabik Pension Scheme" for people with disabilities which was announced by Dr. Amit Mitra, the Finance Minister of West Bengal announced during the presentation of state budget 2018. It will provide a financial support for the PWDs. She shared the information with the participants and explained the eligibility criteria as well as the application procedures.

Mr.Tushar Jana, President Pratidhwani WB gave the vote of thanks and the programme closed. Without the support and active involvement from the parents' groups, the programme could not be so successful and memorable for Pratidhwani WB.



প্রতিষ্ঠা দিবসের প্রতিবেদন ২০১৮-২০১৯
প্রতিধ্বনি পশ্চিমবঙ্গ
স্থান: সেবাকেন্দ্র
তারিখ: ১০/০৫/১৮
সময়: সকাল ১০:৩০ থেকে বিকেল ৪:০০

উপস্থিত সদস্যদল : অঙ্গীকার ( উঃ ২৪ পরগণা ), অন্বেষা কলকাতা, উদিতা সিনি, এগিয়ে চলো (দ: ২৪ পরগণা ), কথাকলি ( দ: ২৪ পরগণা ), বরুনহাট সাথী (উঃ ২৪ পরগণা ), চরৈবতি, সমাধান ( দ: ২৪ পরগণা ), সূর্যোদয় ( পশ্চিম মেদিনীপুর), সান্নিধ্য ( নদীয়া), প্রেরণা ( কলকাতা), প্রয়াস  (হাওড়া), হুগলি, সুকৃতি (টালিগঞ্জ)

বিবরণ: শ্রীমতি অঙ্কিতা  দেওয়ানজী সভায় অংশগ্রহণকারী সকলকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। আমাদের তৃতীয়তম প্রতিষ্ঠা দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্চারের প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত গৌতম চৌধুরী। এরপর শ্রীমতি দেওয়ানজী গৌতম চৌধুরী মহাশয়কে এবং অণ্বেষা কলকাতার কর্ণধার ও প্রতিধ্বনির সম্পাদিকা শ্রীমতি স্নিগ্ধা সরকারের সাথে সকলের পরিচয় করিয়ে দেন।  গত ৫ই এপ্রিল ২০১৮, প্রতিধ্বনি পঃ ব: উপদেষ্টা কমিটির সদস্য শ্রী সুমন্ত সেন রায় - সকলের প্রিয় মনন দা প্রয়াত হন। তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্নিগ্ধাদি অনুষ্ঠান শুরু করেন।  স্নিগ্ধাদি সংক্ষেপে প্রতিধ্বনির কার্য সম্পর্কে বক্তব্য রাখেন এবং গৌতমদাকে RPWD  Act নিয়ে আলোচনা  শুরু করার সনির্বন্ধ অনুরোধ  জানান।

Revised Persons with Disability (RPWD) Act 2016:
আলোচনার শুরুতে গৌতমদা ১৯৯৫ সালের প্রতিবন্ধী মানুষের আইন ও অধিকার নিয়ে বক্তব্য রাখেন। এরপর নতুন আইনের ( RPWD  Act ) বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এই আইনের প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে , প্রতিবন্ধকতার মাত্রা কে তিনটে ধাপে নির্ণয় করা হবে -
Persons with Disability - যাদের প্রতিবন্ধকতার মাত্রা ৪০%
Benchmark -  যাদের প্রতিবন্ধকতার মাত্রা ৪০% থেকে ৭৯% এর মধ্যে
High Support - যাদের প্রতিবন্ধকতার মাত্রা ৮০% এর বেশি
এই আইনে Inclusion , Equal Opportunity, Non-Discrimination, Establishment, Rehabilitation, Universal designing, Full and active participation, mainstream in the society, accessibility - বিষয়গুলির উপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ।

এই আইনের ২য় অধ্যায়ে বলা হয়েছে –
প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা যাতে সমান অধিকার এবং অন্যান্য সকলের মতই আত্ম মর্যাদা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার উপভোগ করে, উপযুক্ত সরকার তা নিশ্চিত করবে । এছাড়া সমাজ জীবন, অবমাননা, হিংস্রতা এবং শোষণের হাত থেকে সুরক্ষা, গৃহ ও পরিবার, ভোট দানের ক্ষেত্রে অভিগম্যতা, ন্যায় বিচারের ক্ষেত্রে অভিগম্যতা, আইনি ক্ষমতা, অভিভাবকদের ব্যবস্থা, সহায়তা প্রদানের জন্যে করতৃপক্ষের মনোনয়ন – এই বিষয়গুলির উপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ।

শিক্ষার ক্ষেত্রে এই আইনে বলা হয়েছে- শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব, শিক্ষার অন্তরভুক্তিকরণকে ত্বরান্বিত ও সহজতর করার জন্যে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, প্রাপ্তবয়স্কদের জন্যে শিক্ষা- এই বিষয়গুলির  উপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ।

দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের ক্ষেত্র বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং স্বনিযুক্তি, কর্ম সংস্থানের ক্ষেত্রে অবৈষম্য়, সমান সুযোগের নীতি, তথ্য রক্ষণাবেক্ষণ, অভিযোগ প্রতিবিধানের জন্য আধিকারিক নিয়োগ এই সকল বিষয়ের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ।

এছাড়া সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য পুনর্বাসন এবং বিনোদন, সুনির্দিষ্ট প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের শংসাপত্র প্রদান এই বিষয়গুলিতে নজর দেওয়ার কথা বলা হয়েছে ।

এছাড়া সমস্ত সরকারী প্রতিষ্ঠান এবং সরকারী সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে নির্ধারিত মাত্রার  প্রতিবন্ধকতাযুক্ত ছাত্র ছাত্রীদের জন্য অন্ততঃ পক্ষে ৫% সংরক্ষণ রাখার ব্যবস্থা করার কথা এই আইনে বলা হয়েছে । Inclusive Education এর জন্যে সরকারী বেসরকারি সব স্কুলে পড়ার সুযোগ পাবে । আর সরকারী স্কুলে ৬ বছর থেকে ১৮ বছর পর্যন্ত বিনা খরচে পড়ার সুযোগের কথা বলা হয়েছে। এছাড়া আরও অনেক সুযোগ সুবিধার কথা বলা হয়েছে । এই নতুন আইনের ১৭টা অধ্যায় খুব সুন্দর ভাবে বোঝানোর জন্যে শ্রীযুক্ত গৌতম চৌধুরী মহাশয়কে শ্রীমতী স্নিগ্ধা সরকার ভূয়সী প্রসংসা করেন । এরপর মধ্যাহ্ন ভোজনের বিরতি হয় । এরপর শ্রীমতী দেওয়ানজী মানবিক প্রকল্পের ফর্মের বিষয়ে আলোচনা করেন । এরপর সকলকে শুভ কামনা জানিয়ে সভা শেষ হয় ।


Thursday, May 17, 2018

My daughter Iftisha ( আমার মেয়ে ইফ্তিসা )

আমার মেয়ে ইফতিসা
নাসিমা বিবি

মানুষ জীবনে এমন কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করে, হয়তো সেই অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু জানতে, বুঝতে ও অনুভব করতে শেখায়। ঠিক তেমনই আমার জীবনে সবচেয়ে বড় অভিজ্ঞতা আমার শিশুর বধিরতা, যা আমাদের পরিবারে কোনো সদস্য এবং আমারও ওই বিষয়ে কিছুই জানা ছিল না।

আমার শিশু প্রাকৃতিক নিয়মে অন্য শিশুদের মত কথা বলতে শিখছিল না। বাড়ির সবাই বলতেন ও হয়তো একটু দেরিতেই কথা বলবে। কিন্তু সময় যেতে থাকলো, আমার শিশু কথা বলতে পারতো না।  তাই আমার ছোট দুই বছরের শিশুকে নিয়ে এস.এস.কে.এম হসপিটালে একজন ই.এন.টি ডাক্তারের কাছে নিয়ে যাই। তিনি সব কিছু শোনার পর ওর কানের বেরা টেস্ট করান। টেস্ট করানোর পরে জানতে পারি ও কানে শুনতে পায় না। এই কথাটি শোনার পর আমার সব কিছুই শুন্য লাগতে থাকে। আমার মন একেবারে ভেঙে যায়, আমার সাথে সাথে আমার পরিবারে হতাশার ছায়া নেমে আসে। এস.এস.কে.এম হসপিটাল থেকে ডাক্তার আমাকে NIHH নিয়ে যাওয়ার কথা বললেন। সেখানে শোনার অসুবিধা আছে এমন শিশুদের নিয়ে কাজ করা হয়। আমি আমার শিশুকে নিয়ে  NIHH এ যাওয়া শুরু করলাম। সেখানে গিয়ে আমি অন্বেষার কথা জানতে পারলাম - যেটি বধির শিশুর মা বাবাদের একটি প্রতিষ্ঠান।

আমি অন্বেষায় গেলাম। সেই দিনটাকে আমার জীবনের মূল্যবান দিন হিসাবে আমি মনে রেখেছি।  সেখানে মায়েদের সাথে কথা বলে, আমার মনে একটু শান্তি ফিরে এসেছিল। দিদিদের কথা শুনে আমার শূন্য জায়গাটা একটু হলেও ভরতে পেরেছিলাম। আজ আমি অন্বেষার একজন মা, যে অন্বেষার পদ্ধতিতে কাজ করে আমার শিশুর মুখে মা ডাক শুনতে পেয়েছি  এবং কানের মেশিন দ্বারা আমার শিশুর শোনার অভ্যাস তৈরী করতে পেরেছি। এখানে মায়েদের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, সেই প্রশিক্ষণ নিয়ে আমি একজন সঠিক মা হয়ে ওঠার পথ খুঁজে পেয়েছি। আগামী দিনে আমি অন্বেষার পাশে থেকে এক নতুন দিগন্ত রচনা করতে চাই এবং অন্বেষাকে আরও সমৃদ্ধ করতে চাই।

সূত্র :   অন্বেষণ ২০১৫ বার্ষিক জন সচেতনা প্রোগ্রাম স্যুভেনির থেকে সঙ্কলিত



Tuesday, March 13, 2018

World Hearing Day 2018


WORLD HEARING DAY




Like previous years, Anwesha Kolkata celebrated “World Hearing Day” on 3rd March 2018 in order to raise awareness on “Ear care and Hearing Health” across the city. To make the programme successful, following activities were done. 

1.Poster competition: It was conducted in five secondary schools, both girls’ and boys’, in Kolkata. The students (Class V to VIII) actively participated in the competition and got prizes and certificate of participation during our awareness programme at schools through tableaus on 3rd March 2018. https://youtu.be/9rtJsEmJsJ4

2.Create awareness among people through Tableau – this unique awareness programme was initiated by Anwesha Kolkata in 2017, continued the same in this year, gained a wonderful experience and witnessed the overwhelmed response from the pedestrians and on lookers.

The Kolkata Traffic Police joined hands in extending support to the campaign by providing two tableaus. Anwesha Kolkata team along with hearing disabled youngsters took part in the campaign to educate the public through interactive question & answer session and giving out token gifts to participants, meeting hearing health related queries and distributing leaflets (both in Bengali and Hindi) on Ear Care and early identification of hearing loss. Our tableaus moved through various important junctions such as Esplanade, Mallick Bazar, Exide Crossing, Rashbehari, Ekbalpur, Alipore Zoo, Gopalnagar, Kal;ighat, Tollygunj, Deshapriya Park, Gariahat, Jadavpur, Bagha Jatin and Garia Crossing other than visiting the five participating schools.

3. Awareness Rally: On the same day, a rally was also taken out from Deshapriya Park to Gariahat Crossing to raise awareness on hearing health with the theme Hear the Future; And prepare for it. The rally was flagged off at 4.30 PM by Shri Debsbrata Chattaraj, Commissioner Disabilities, WCD&SW, Govt. of West Bengal. Members from different disability NGOS SANCHAR, MENTAID, SVH, Manovikas Kendra, Silence, Association of Women With Disabilities (AWWD), came forward to make the rally successful. There were around 150 people that took part in the rally. The Mayor in Council Sri Debashis Kumar also joined the rally. It culminated with a human chain at Gariahat Crossing and a brief programme on ear care and good practices to protect hearing. All participants were given water and refreshments. The rally was supported by B. K. Roy Foundation and Peerless Hospital. 

4. Radio talk show was done on Radio One and Red FM channel. 

5. An article by an ENT Specialist was written on hearing health which has been selected for publication in a Bengali Health Magazine. 7.
An awareness film made in Bengali and English with subtitles of two minutes duration on noise pollution was screened in local hospitals throughout the day. The film was widely shared through different social media like Facebook, Linkedin, Twitter and Whatsapp. It was also screened by Kolkata Doordarshan, govt. Channel, on 2nd March 2018 and 5th March 2018. 

6. On 5th March, Monday, 2018, Anwesha Kolkata organized a hearing screening camp for the orphans of The Refuge at Bowbazar. More than 80 children took part in the screening camp. 

Members of Anwesha Kolkata were happy to have made the efforts to create awareness on ear care and better hearing health on the occasion of World Hearing Day and hope to create greater awareness in subsequent years. This year activities was covered in popular daily Bengali newspapers like Ei Samai, Aajkal and Yugsankha.

Thursday, December 28, 2017

Pratidhwani W.B's Family Day 2017-2018

“FAMILY DAY” 

"Family Day" was celebrated with great enthusiasm by “Pratidhwani WB” - a state level federation of parents associations of children and persons with deafness on 16th December, Saturday, 2017 at Bishop’s College, Kolkata.  About 315 people across 9 districts of West Bengal (Bankura, Jalpaiguri, Howrah, North 24 Parganas, South 24 Parganas, Midnapore, Hooghly, Kolkata etc.) actively participated. There were nearly 160 children and young adults with deafness, their siblings and friends. The other part of the group was their parents, family members, teachers, friends and well wishers.

In the first session, various programmes like sit and draw, sports and sharing of experiences by parents, young role models and guests took place. Post lunch attractions were magic show, mime, band police performance and group dance by all deaf children & young adults.
The entire programme was supported by Savlon (ITC Group), Arambagh and Bigbazaar.

We all gathered in the college premise at 10.00 a.m. sharp. Post completion of the registration formality and breakfast, we moved to the adjacent playground for the inauguration programme. The programme was started with March past accompanying police band which created a wonderful momentum. Then, the programme was inaugurated by lighting diyas in a flower filled water container by a child and parent from every group followed by a member from the Police band and present eminent guests.

Around 11:30 A.M, the guests and parents were requested to take their seats in a well decorated class room in the vicinity of the playground. The programme was started with presentation on Pratidhwani WB and its ongoing activities by Ms. Snigdha Sarkar, Secretary, Pratidhwani. Then four young adults with deafness shared their experiences and the audiences mainly parents of deaf children and young adults from various districts were quite enthused and probably got a ray of hope while looking at the confidence level of the young deaf persons to deal with life. Not only that, the parents also came forward and shared their view points to continue the process of the betterment of the deaf children and young persons. Ms. Nilanjana Mondal from Prayas, Howrah recited a poem on Pratidhwani followed by a brief video presentation of Savlon on hygiene and usefulness of handwash. Ms. Kuhu Das, Director of Association of Women with Disabilities, herself a person with locomotor disability, spoke of her personal experiences and her experiences of working with women with disabilities and Ms Aditi Basu from Anjali spoke about issues of persons with psycho social disabilities. Ms Snigdha Sarkar appreciated guests’ deliberations and highlighted that as parents of deaf children and persons our thoughts tend to move around deafness alone but there are people with other disabilities and they too have to struggle and we must remember that while we work for our children we must work in solidarity with others so as to make it an inclusive journey. Mr Dilip Banerjee, the last speaker, also a guest from last year emphasised that he knew from his experiences that mobilising parents from across the state was not easy and he highly appreciated the concept of a Family Day. The strength of the society lies in the family and it was important for families to come under a platform to feel the strength of togetherness and solidarity.

At the same time, a sit and draw event was organized where all the children took part spontaneously. While the young children took part in sit and draw, resource person and actor Mr. Avijit Ghosh prepared older children with presentation for the afternoon programme. All sports related things were timely set up and the equipment was arranged by the sports team under the guidance of our parent members. All games were conducted aptly and every one of us enjoyed. After the sports activity; we came back to the dining hall where delicious lunch was served at 2.00 p.m.

The next part of the programme started with magic show after lunch and everyone enjoyed the tricks of the magician Mr. S. Guha. The Police Band presented a beautiful show for the children after the magic show. The children immensely enjoyed both the programmes. The next attraction of the day was mime show by two deaf adults from SILENCE. All children and young adults beautifully performed dances to the tune of popular songs under the guidance Mr. Abhijit Ghosh.

The programme ended with distribution of gifts to every child and parent with gifts donated by Savlon (Savlon Hand wash liquids) as a token of love and positive gesture. It was indeed a great day for the children, young adults, their parents and family members and teachers as well, as it strengthened the bond between all of us.

Without the support and active involvement from the below mentioned parents group, the programme could not be so successful and memorable for the children and the young adults with hearing impairment. The groups are:

  • Anwesha Kolkata
  • ASHA, Jalpaiguri
  • ANGIKAR, 24 Pgs (N)
  • Bondhu Kolkata
  • Chareibeti,24 Pgs(N)
  • Khakurdah, Midnapur (W)
  • Pather Disha, Hooghly
  • PKK, Hooghly
  • Prayas, Howrah
  • Prerona Kolkata
  • SANNIDDHYA, Nadia
  • Samadhan, 24 Pgs(S)
  • Uttaran, Bankura
  • Udita,CINI Kolkata